বাগেরহাটের চিতলমারীতে ১০ সেপ্টেম্বর সকাল ১১:০০ টায় স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে মৃত দুই ক্রেতার পরিবারের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মৃত গ্রাহকদের বকেয়া টাকা মওকুফসহ তাদের পরিবারের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৃত গ্রাহক সালমা বেগম, গ্রাম—আড়ুয়াবর্নীর পরিবারের পক্ষে তার স্বামী আল আমিন মোল্লা এবং অপর মৃত গ্রাহক আশিক খান, গ্রাম—খরমখালীর পরিবারের সুবিধা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়; ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও প্রতিষ্ঠানটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কোনো গ্রাহকের অকালমৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত দুই গ্রাহকের বকেয়া অর্থ মওকুফের পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ায় স্থানীয়ভাবে ওয়ালটনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার কাস্টমার রিলেশন ইনচার্জ মোহাম্মদ নাহিদ হাসান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার, ডিভিশন-০৭ মোহাম্মদ আবু রায়হান, ফরিদপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মনতাজ আহমেদ সাকিব এবং ফরিদপুর এরিয়ার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান জোয়ারদার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা চিতলমারীর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আর্থিক সুবিধা হস্তান্তরের সময় মৃত দুই গ্রাহকের পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ওয়ালটনের পক্ষ থেকে ভবিষ্যতেও গ্রাহক ও তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয়রা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত গ্রাহকদের পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে। ওয়ালটনের এ মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
চিতলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পাঁচবিবিতে অসহায়দের পাশে উপজেলা পরিষদ, বিতরণ করা হলো হুইলচেয়ার
September 10, 2026
গাংনী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীদের ভোগান্তির শেষ কোথায়
September 10, 2026
পাঁচ দিন ধরে ছেলের মরদেহ হিমঘরে: মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ
September 10, 2026
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে
September 10, 2026
হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা
September 10, 2026
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
September 10, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
September 10, 2026
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের পিতা,

সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
September 10, 2026
বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক ও কঠোর অভিযানের মুখে সুন্দরবনের অন্যতম

পাঁচবিবিতে অসহায়দের পাশে উপজেলা পরিষদ, বিতরণ করা হলো হুইলচেয়ার
September 10, 2026
হাঁটতে পারেন না, চলাফেরায় অন্যের ওপর নির্ভর করতে হয়—এমন অসহায়

বনদস্যু দমনে কোস্টগার্ডের সফল ভূমিকা সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ ডাকাতের আত্মসমর্পণ
September 10, 2026
কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধান

গাংনী উপজেলা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীদের ভোগান্তির শেষ কোথায়
September 10, 2026
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা