মাগুরা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের শ্রীমতি ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতাল পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন চৌধুরী রেজাউল হক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন
পরিচালনা পর্ষদের সদস্য সচিব ডাঃ লিংকু কুমার বিশ্বাসের পরিচলনায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলির সদস্য প্রফেসর ডাঃ আলিমুজ্জামান কার্য নির্বাহী কিমিটির সদস্য সিকদার মিজানুর রহমান,হেমায়েত হোসেন জঙ্গি,আসাদুজ্জামান খাজা,আমিনুল ইসলাম ইকবল,
সার্বিক সহযোগিতায় সিকদার মিজানুর রহমান টগর ও হেমায়েত হোসেন জঙ্গি,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন আফরোজা শাহানী ওয়াহাব |




