মাগুরার শ্রীপুরে পরিচিতি ও মতবিনিময় করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী

মাগুরার শ্রীপুরে  পরিচিতি ও মতবিনিময় করলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড.নেওয়াজ  হালিমা আরলী।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সংরক্ষিত মহিলা আসনের এমপি  এ্যাড.নেওয়াজ হালিমা আরলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আশরাফুল আলম জোয়ার্দার ও বদরুল আলম হিরো, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী আব্দুল আওয়াল সবুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল ফজল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমামুন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, ডাঃআল ইয়াসিন শুভ, আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বীর মুক্তিযোদ্ধা সিকদার মঞ্জরুল আলম ও মুন্সি আব্দুল কুদ্দুস, ড.মুসাফির নজরুল, সভাপতি প্রেসক্লাব শ্রীপুর, মোঃ মোজাফফর হোসেন মুন্না, সেক্রেটারি, শ্রীপুর রিপোটার্স ইউনিটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাববেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃটুকু খান, জেলা ছাত্রদলের সহ সভাপতি এস এম সোহাগ আলম,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সিনিয়র যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন, সদস্য সচিব হেমায়েত উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর মুন্সি, সদস্য সচিব বদরুল আলম লিটু, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় উপজেলা আইন শৃংখলা স্থিতিশীল বজায় রাখার উপর জোর তাগিত দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন আমি শ্রীপুরের মানুষ আপনারা সবসময় আমাকে পাশে পাবেন। শ্রীপুরে উন্নয়নের জন্য আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  আটজন দক্ষ মহিলাকে আটটি সেলাই মেশিন, সাতজন প্রতিবন্ধীকে সাতটি হুইল চেয়ার ও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রিড়া সামগ্রী প্রদান করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্গাপুরে মতবিনিময় সভায়, সবার সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠুক নিরাপদ, বাল্যবিবাহও মাদকমুক্ত দেশ…সাবেক মেয়র সাইদুর মন্টু

রাজশাহীর দুর্গাপুরে আইন শৃংঙ্খলা,বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Scroll to Top