নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
মৃত নারীর হাতে শাঁখা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেলে পরবর্তী সময়ে তা জানা যাবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top