ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার রুদ্রবানা নতুন বাজারের দক্ষিণ পাশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ঘোড়াপ্রেমী ও দর্শনার্থীদের সমাগম ঘটে। ঘোড়দৌড় দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোর দৌড় ও প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা পুরষ্কার বিতরণ করা হয় ।
মেলা কমিটির সভাপতি হাদি জিয়া জানান , আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরো উপস্থিত, ছিলেন, আলফাডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ইয়াসিন মাস্টার,৭ নং ওয়ার্ডের মেম্বার বাবর আলী শেখ, আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নিয়ামত পারভেজ,
ঘোড়া দাবরে প্রথম হয়েছেন, নাওখোলা রাজের ঘোড়া, দ্বিতীয় হয়েছেন বানা নিজামুদ্দিনের ঘোড়া,তৃতীয় হয়েছেন দেবীর ঘোড়া, ঘোড়া দাবর শেষ হলে অতিথীরা বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।




