মদন থানার দুর্ধর্ষ চোর পল্টু কেন্দুয়ায় রিক্সাসহ আটক

মদন থানার আলোচিত চোর পল্টু শেষ পর্যন্ত জনতার জালে ধরা পড়েছে। মদন থানা এলাকা থেকে একটি রিক্সা চুরি করে তা নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিয়ে বিক্রি করার অপরাধে আজ তাকে আটক করা হয়।
​আটক কৃত পল্টুর পিতার নাম হাসেম মিয়া।
​স্থানীয় সূত্রে জানা যায়, পল্টু বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় চুরির সাথে জড়িত ছিল। সম্প্রতি মদন থানা এলাকা থেকে একটি রিক্সা চুরি করে সে তা পলায়ন করে এবং কেন্দুয়ায় নিয়ে গোপনে বিক্রি করে দেয়। পরবর্তীতে   স্থানীয় লোকজনের তৎপরতায় বিষয়টি জানাজানি হলে আজ তাকে ধরতে সক্ষম হয়
​বর্তমানে পল্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চুরি যাওয়া রিক্সাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top