পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারের জানাজা ও দাফনে বাধা প্রদান, খননকৃত কবর ভরাট এবং গার্ড অব অনার প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
০২নভেম্বর সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মাগুরার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা আহবায়ক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
​বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্যে ও গার্ড অব অনারে বাধা দানকারী স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিরোধীদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। অথচ স্বাধীনতাবিরোধী চক্র আজও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার দুঃসাহস দেখাচ্ছে। পিরোজপুরের এই ন্যক্কারজনক ঘটনা সমগ্র দেশের বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনতার হৃদয়ে আঘাত হেনেছে।
​বক্তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দেশবিরোধী চক্রান্তকারী ও কুচক্রী মহলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top