নানা বর্ণাঢ্য কর্মসূচি, শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালি এবং উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজক কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ২৬ অক্টোবর ২০২৬ তারিখে দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের উদ্যেগে দিনব্যাপী এসব আয়োজনের ব্যবস্থা করা হয়।
দিনাজপুর জেলা কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে নেতা-কর্মীদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সার্বিক আনন্দ উদযাপন করা হয়।
উক্ত কর্মসূচিতে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক। এছাড়া বিশেষ উপস্থিতিতে ছিলেন সদস্য সচিব গোলাম আজম এবং প্রধান অর্থ সমন্বয়কারী রেজানুল হক সজীব।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মূল দল—গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও জেলা আয়োজক কমিটির সম্মানিত সদস্য ও যুব/শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— আজিম আহমেদ সঞ্চয়, রিজওয়ানুল ইসলাম সজীব, হারুনুর রশিদ হিমেল, রায়হান হিমু, তরিকুল ইসলাম তারেক, নাশিদ রেজা, রাজিব আহমেদ, অপূর্ব মামুন, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, ইয়াকুব আলী ইমন, মো: মেহেদী হাসান, শওকত আকবর, নুরুন্নবী ইসলাম, নাহিদ, সাদ্দাম হোসেন শাহ, নূর আলম, আনোয়ারুল ইসলাম, আজিজ আহাম্মদ, রুবেল এবং মাহমুদুল হাসান প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন, “গণঅধিকার পরিষদ রাজপথে থাকা এক লড়াকু সংগঠন। ২০১৮ সাল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে এই দল সামনের সারিতে থেকে ভূমিকা রেখে আসছে। তরুণদের এই দল জনগণের কাছে আজ এক বিশ্বস্ত হাতিয়ারে পরিণত হয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায় ও তাদের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়েই গণঅধিকার পরিষদের জন্ম।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো সংকট, দুর্যোগ কিংবা অধিকার আদায়ের প্রয়োজনে রাজপথের আন্দোলনে মাঠে নামতে আমরা সবসময় প্রস্তুত আছি এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে সংগ্রাম চালিয়ে যাব।”




