গাজীপুরের মাওনা থেকে-২০০০ ইয়াবা সহ নেতা গ্রেপ্তার

গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

রবিবার ২৫, অক্টোবর দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার ২৬ অক্টোবর দুপুরে মোটোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ।
ডিবি পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছিল। একপর্যায়ে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘড়ি কিনুন
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অন্য কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ হাসমত উল্লাহ আরো বলেন, “দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top