আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ আটক রবি ঘোষের ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সোমবার  (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় স্থানীয় কয়েকজন রবি ঘোষকে ইয়াবাসহ আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২ টার দিকে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে  আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ আটক রবি ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এ দণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবসহ স্থানীয় কয়েকজন রবি ঘোষকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। পরে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাদক ব্যবসা ও মাদক সেবন থেকে বিরত থাকার বিষয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের কাছে মুচলেকা দিয়েছিলেন বলে জানা গেছে।
তবে স্থানীয়দের ভাষ্য, মুচলেকা দেওয়ার পরও তার বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তাকে ইয়াবাসহ আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবি ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top