কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম ও খামারি এস এম মঞ্জুর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শুভ বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আয়োজকেরা জানান, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, খামারিদের অনুপ্রাণিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top