আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলবেলা করিমগঞ্জ  সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা  বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস এর নেতৃত্বে করিমগঞ্জ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্হানে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে রাজনৈতিক নিপীড়নসহ বিভিন্নভাবে

Scroll to Top