মাগুরার শ্রীপুরে জাতীয়তাবাদী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা জেলা শ্রীপুর উপজেলার জাতীয়তাবাদী (বিএনপি) দলের সাংগঠনিক ভিত্তি মজবুতী করণ ও তৃণমূল নেতা কর্মীদের সুসংগঠিত রাখতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনের নিজ বাড়ি সারঙ্গদিয়া গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি  অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সহ-সভাপতি সিকদার মঞ্জরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার  আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃটুকু খান,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা বাবলু, উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক  এনায়েত মোল্লা,উপজেলা কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক  সম্পাদক খন্দকার সাহেব আলী,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সেলিম মোল্লা, উপজেলা মৎস্য জীবি দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান অন্তরসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।
তৃণমূল নেতা কর্মীরা বলেন যারা দুর্দিনে জনগণকে সাথে নিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছিল তার যেন সুদিনে এসে অবহেলিত না হয় এটাই তাদের দাবি।
বক্তারা আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠণ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  ফরিদপুর ও নড়াইলে কৃষক দলের দুই নেতাকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেন।দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো পক্ষের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না। অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top