‘জয় বাংলা’ স্লোগানে রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় হেড অফিস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।ভবনটিতে একসঙ্গে গ্রামীণ ব্যাংকের তিনটি অফিস অবস্থিত। তবে পেট্রোল বোমায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত দুই যুবক এসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলো লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারছেন।

এ সময় সেখানে থাকা অন্তত আরও দুজন ভিডিও করছেন এবং ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। পরপর তিনটি পেট্রল বোমা ছুড়ে মারলে অফিসের বারান্দায় আগুন ধরে যায়। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।

শাহ মখদুম থানার ওসি আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন ক্ষতি হয়নি। তাই কোন মামলাও হয়নি। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top