লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধা’ক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নি’হত হয়েছে। এ ঘটনায় আরও তিন থেকে চারজন আ’হত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এ দু’র্ঘটনা ঘটে।
নি’হত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি অটোরিকশাকে ধা’ক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাবিবুর ঘটনাস্থলেই মা’রা যায়। এ সময় আরও তিন থেকে চারজন আ’হত হন। আ’হত ব্যক্তিদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আল মামুন পরিবহনের। ট্রাকটির মালিক শহরের মিশন মোড়ের লাল মিয়া বলে জানা গেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দু’র্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জ’ব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




