গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি মার্কেটে আগুন দিয়েছে শ্রমিক আন্দোলনের মধ্যে থাকা কিছু দুর্বৃত্তরা

আজকে আনুমানিক দুপুর ১২ টায় চন্দ্রা পল্লী বিদ্যুতে দুর্বৃত্তা একটি মার্কেটে আগুন দেয়
আন্দোলনকারীদের মধ্য থেকে একটি দল যারা কিনা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে মাটির বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও বিশৃঙ্খলা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। উত্তেজিত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি যানবাহনে ভাঙচুর চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিকবার কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top