মদনে জাতীয় যুব দিবস পালিত ও, ঋণের চেক বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এ কাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব  উন্নয়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে মোঃ ওমর ফারুক।
এতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালে যুক্ত ছিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম আকন্দ সিনিয়র সহ- সভাপতি আবু তাহের আজাদ,
এ সময় উপস্থিত ছিলেন,মদন থানার অফিসার ইনর্চাজ সালাউদ্দিন করিম, মুক্তি যোদ্ধা মতিউর রহমান,,সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল,দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুলসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে,

Scroll to Top