রাজশাহীর পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া ডিগ্রি কলেজে ৮০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণে চলছে চরম অনিয়ম। ২০২২ সালে কাজ শুরু হলেও ৫ বছরেও শেষ হয়নি একতলা ভবনের কাজ। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কচ্ছপ গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ভবনের কাজ করছেন মাত্র ১ জন মিস্ত্রি ও ১ জন হেলপার। তাদের কচ্ছপ গতির কারণেই ৫ বছরে ভবনের কাজ শেষ হয়নি। কর্মরত মিস্ত্রি নিজেই দাবি করেন তার ৪০ বছরের অভিজ্ঞতা আছে। ভবনে ব্যবহার করা ইটগুলো নিম্নমানের। অধিকাংশ ইটের রং অস্বাভাবিক ও ভঙ্গুর। ছাদের উপরে একটি পিলারে অতিরিক্ত বালু-সিমেন্ট গলিয়ে রড ঢেকে দেওয়া হলেও খসে পড়ছে সেই আস্তরণ। ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়বে শত শত শিক্ষার্থী। এ বিষয়ে কলেজের একাধিক শিক্ষক বলেন, এসব সামগ্রীর মধ্যে অধিকাংশই এক নম্বর মানের নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “এসব ইট দিয়ে গোয়ালঘরও টেকে না। প্রতিবাদ করলে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যায়।” এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এ.ই টেকনো ফার্ম এর স্বত্বাধিকারী হিটু বলেন, “আমি লস দিয়ে কাজ করছি। অফিসের সমস্যার কারণে ফান্ড দিতে পারেনি, তাই সময় বেশি লেগেছে।” নিম্নমানের ইটের বিষয়ে তিনি বলেন, যেখানে নিম্নমানের ইট দেওয়া হয়েছে, সেখানে ভালো করে ঢালাই দেওয়া হয়েছে। পঁচামাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি আলিম উদ্দিন প্রামাণিক বলেন, “কাজ আমাদের পছন্দ নয়, ঠিকাদার তার নিজের ইচ্ছামতো করছে।” কলেজের অধ্যক্ষ বিষ্ণু পদ সাহা বলেন, “কাজের মান নিয়ে প্রশ্ন তুললে তারা কাজ বন্ধ করে চলে যায়।” এ বিষয়ে পুঠিয়া উপজেলার দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশলী মো. গোলাম জিলানী বলেন, “ঠিকাদার কাজ করতেই চায় না।” রাজশাহী জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী (সিভিল)-৩ মো. হারুন উর রশিদ বলেন, “ওখানে এত সমস্যা হয়ে আছে, আমাকে জানায়নি। আমি বিষয়টি দেখে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।
রাজশাহীর পুঠিয়ার পচামাড়িয়া ডিগ্রী কলেজের ৮০ লাখ টাকার কাজ ৫ বছর ধরে চলছে একটি মাত্র মিস্ত্রি দিয়েই
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি
October 28, 2026
টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সখিপুরে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
October 28, 2026
গাজীপুরের মৌচাকে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ অব্যাহত
October 28, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের
October 28, 2026
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভায় সার সংকটক বড় সমস্যা বলে দাবি
October 28, 2026
ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে শিশু শিক্ষার্থীরা হাত ধোয়ে উদযাপন করেছে “বিশ্ব হাত

টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
October 28, 2026
টাঙ্গাইলের দেলদুয়ারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা
October 28, 2026
রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে ঠাকুরগাঁও