পোরশায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা আল হামিম।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজের পর সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই নিয়মিত হাত ধোয়ার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top