নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর বাবা মাওলানা মোঃ মাহফুজুর রহমান। ছেলের জন্য দোয়া ও সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, গ্রাম ও মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মাহফুজুর রহমান। এ সময় তিনি তাঁর ছেলে মোহাঃ মাহামুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।
ছেলের নির্বাচনী প্রচারণায় বাবার এমন সক্রিয় অংশগ্রহণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের পরিচিতি তুলে ধরে দোয়া ও সমর্থন চাইছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং গোয়ালা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এখন ভোটের মাঠে শেষ পর্যন্ত জনসমর্থন কার পক্ষে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ঘোষনা পর্যন্ত।




