মতলব দক্ষিণে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

মতলব দক্ষিণে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানা গেছে। এর আগে গত ২৭ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী ও অপরাধ দমনে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

২৬ অক্টোবর রাতে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণপুর ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির সিরাজ তালুকদারের ছেলে রিপন তালুকদারকে (৩০) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

২৭অক্টোবর এসআই শুভজিত পাল সঙ্গীয় ফোর্স নিয়ে চর পয়ালী ভূঁইয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. সোবহান পাঠানের ছেলে মো. মনির পাঠানকে (৪৫) গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এ ছাড়া ২৭ অক্টোবর এএসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নায়েরগাঁও গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে শুভঙ্কর চন্দ্র দাসকে (৪৬) গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “অপরাধী কেউ পার পাবে না। অপরাধ ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মতলব দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top