বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ

 যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যের অবৈধ প্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত সিরাপগুলো মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top