৫ অক্টোবর, ২০২৬ ইং সোমবার বেলা ১২ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাওঃ মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদের পরিচালনায় র্যালিউত্তর এক আলোচনা সভা লংগদু বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওঃ ফোরকান আহমদ, লংগদু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা,
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান, উগলছড়ি মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, মাইনীমুখ মডেল সঃ প্রাঃ বিঃ এর আব্দুল হালিম, গাথাছড়া সঃ প্রাঃ বিঃ এর নিজাম উদ্দীন রিংকুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে উপজেলার গুণী শিক্ষকদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবছরের জন্য গুণী শিক্ষক হিসেবে মনোনীত হন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বুদ্ধজয় চাকমা, চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মোহাম্মাদ ফয়েজুল ইসলাম ও পশ্চিম সোনাই মোহাম্মাদিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার (অবঃ) শিক্ষক মোঃ আব্দুল হক।
শিক্ষক নেতারা বলেন, “শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া একটি মানসম্মত ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তারা শিক্ষকদের জন্য একটা নিরাপদ ও নিশ্চিত পরিবেশ গঠনে সরকারে সুদৃষ্টি কামনা করি। বিশেষকরে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করন ও পাহাড়ি এলাকায় পাহাড়ি ভাতাসহ সকল প্রকার বৈষম্য দুর করে সরকারি স্কুলের ন্যায় সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা”।




