আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী গণতান্ত্রিক পন্থায় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ অক্টোবর ঝালকাঠি সদরের ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক মতবিনিময় সভার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ এ রিয়াসুল আমিন( জামাল) শিকদার। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি চন্দন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত মল্লিক, মোহাম্মদ আনিসুজ্জামান চপল, কৃতি পাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্লেটো সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মধ্য থেকে চেয়ারম্যান প্রার্থী পদে ৬ জনের নাম প্রস্তাব করা হয়। এরা হলেন গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো: রিয়াসুল আমিন (জামাল) শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবে ক সভাপতি এমদাদুল হক সুমন, জেলা স্বেচ্ছাসেব ক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাফায়েত সরদার, বিএনপি নেতা সায়েম হোসেন কালা, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বাচ্চু।
প্রধান ও বিশেষ অতিথি তাদের বক্তব্য বলেন ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পন্থায় দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। যাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয় করার জন্য তার নির্বাচন করতে হবে




