কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম।
সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন, চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রধান শিক্ষক হেদায়েত হোসেন এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক ও মোতালেব হোসেনসহ অন্যরা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় প্রায় ৫০ জন অংশ নেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top