বাগেরহাটের রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিং করে এসআরবি এসব তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয় । এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার (২৫) ও গাড়িচালক রহমত কাজীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে। অপর গ্রেপ্তার রহমত কাজী একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
পরে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা মাদক ও গাড়িসহ তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top