উপজেলা প্রেসক্লাব সেনবাগে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালী জেলার সেনবাগে “উপজেলা প্রেসক্লাব” সেনবাগের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শনিবার সকাল ১০ ঘটিকায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় সেনবাগ পৌর এলাকার
মাধ্যমিক পর্যায়ের ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৫ জন শিক্ষার্থী সাধারণ জ্ঞানে এবং ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী সুন্দর হাতের লিখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।
উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এম এ আজীম চৌধুরী।
উপজেলা প্রেসক্লাব সেনবাগের সহ সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন এবং জিয়া উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন অনুষদের ডিন  ড. আবদুল কাইয়ুম মাসুদ,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলী, সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক এম দলিলুর রহমান, এম এ আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষক আবু ইউসুফ।
এ সময় বক্তব্য রাখেন – উপজেলা প্রেসক্লাব,সেনবাগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সহ -সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক, উত্তর অর্জুন তলা সপ্রাবির প্রধান শিক্ষক রোকেয়া বেগম, কাদরা সপ্রাবির প্রধান শিক্ষক আল আমিন,সেনবাগ মডেল সপ্রাবির সহকারী শিক্ষক আবুল বাশার সহ অনেকে।
বিচারক প্যানেলের মূল্যায়নে সাধারণ জ্ঞানের ২০ জন এবং সুন্দর হাতে লেখা প্রতিযোগিতার ১৫ জন কৃতি শিক্ষার্থী সহ সকল অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেছেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাব,সেনবাগ কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞান ও সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top