চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৯’১৫ টার দিকে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএম কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৫। র্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২’৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২’১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। র্যাবের ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই স্থানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত বিষয়টি নিশ্চিত করা হবে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ; বিজিবি মোতায়েন
November 3, 2026
নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
November 3, 2026
আজ সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
November 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নওগাঁর মান্দায় হাসপাতাল মোড়ের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
November 3, 2026
নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয়

লক্ষীপুর রামগতি সড়ক সম্প্রসারণে দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার হাতে
November 3, 2026
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর অঞ্চলিক মহাসড়কের প্রায় দেড়শ’ কোটি টাকার প্রকল্পের কাজ

গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ; বিজিবি মোতায়েন
November 3, 2026
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে
November 3, 2026
ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মুরাসু। মঙ্গলবার স্থানীয় সময়

আজ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, ভোটের লড়াইয়ে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা
November 3, 2026
যুক্তরাষ্ট্রে আজ অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ