লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর অঞ্চলিক মহাসড়কের প্রায় দেড়শ’ কোটি টাকার প্রকল্পের কাজ যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের প্রতিষ্ঠানকে অনৈতিকভাবে পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। যুব লীগ নেতা আবদুল হাই হাসিনা সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এ ছাড়াও হাসিনা সরকার পতনের পর জুলাই হত্যাকান্ডসহ তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে। ওই সব মামলায় বিভিন্ন সময়ে জেলও খেটেছেন তিনি। জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার-সোনা পুর সড়কের কমলনগরের হাজিরহাট থেকে শুরু করে আলেকজান্ডারের আজাদনগর পর্যন্ত ২৭কিলোমিটার সড়কের দুই পাশে আড়াই ফুট করে রাস্তা প্রশস্তকরণের কাজের টেন্ডার আহবান করে সড়ক ও জনপথ বিভাগ। ওই কাজটি (জয়েন্ট ভেঞ্চার) যৌথ উদ্যোগে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেডসহ অনেকেই টেন্ডারে অংশ গ্রহণ করেন। পরে ওই কাজ সর্বনিম্ন দরদাতা হিসেবে ১৪৬কোটি ৪৭লাখ ১১হাজার টাকায় (জয়েন্ট ভেঞ্চার) যৌথ উদ্যোগে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও রিমি নির্মাণ লিমিটেড পায়। এখানে লীড পার্টনার হিসেবে কাজের সকল কার্যক্রম রিমি নির্মাণ লিমিটেডেকে বুজিয়ে দেওয়ার কথা থাকলেও লক্ষ্মীপুর জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম সম্পূর্ণ অনৈতিকভাবে কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাইয়ের প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে বুজিয়ে দেয় এবং গত ১২ আগস্ট তাদের কার্যাদেশ দেয়। বিষয়টি রিমি নির্মাণ লিমিটেড এর সত্ত্বাধিকারী ওবায়দল হকের নজরে আসলে তিনি যৌথ উদ্যোগের কাজের সকল চুক্তি বাতিলের আবেদন করেন। এ সকল চুক্তি বাতিলের কাগজপত্র ও এককভাবে এক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দিতে লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করেন। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ সব কিছুর তোয়াক্কা না করে তিনি আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড স্বত্ত্বাধিকারী যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাইকে কাজের অনুমতি দেন। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লক্ষীপুর রামগতি সড়ক সম্প্রসারণে দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার হাতে
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা
November 4, 2026
সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
November 4, 2026
মাধবপুরে মহব্বত আলী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করল ডিবি
November 4, 2026
নেত্রকোণার বারহাট্টায় ১০০ বস্তা অবৈধ সারসহ ট্রলিচালক আটক
November 4, 2026
পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
November 4, 2026
কলমাকান্দায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন
November 4, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১
November 4, 2026
কক্সবাজারের টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে

কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা
November 4, 2026
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাজারে বাজারে অভিনব মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে

শার্শার গোগা সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ জব্দ
November 4, 2026
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য

নাগেশ্বরীর ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডিজি অফিসের আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে সন্তোষ
November 4, 2026
নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে Learning

সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
November 4, 2026
ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায়