লুকোনো প্রতিভা অন্বেষণে সন্তানদের নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন_শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ কিছুতেই নেই

প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে লেখাপড়া সহ  শিক্ষা পরিক্রম গ্রহন নিয়ে খেলার মাঠে। ডিজিটাল তথ্য প্রযুক্তি গেম থেকে শিক্ষার্থী বা তরুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এবিষয়ে পরিবারের সকল অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি নজর দিতে হবে। ভবিষ্যতে ভালো কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। অভিভাবকদের নিজ সন্তানদের লুকনো প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু।
গোপালগঞ্জের ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান সিরাজ অপু বলেন, একটি শিক্ষিত জাতিই পারেন দেশ ও দশের উন্নয়ন করতে। উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণদার। শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।
প্রাণবন্ত এই মুহূর্তটিতে আগত অতিথিবৃন্দের অতি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী মতামত আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিময়তা হবে বলে জানান প্রতিষ্ঠানের কতৃপক্ষবৃন্দ। তারা জানান, শাহজাহান সিরাজ স্যার সময় পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। কোমলমতি শিশুদের সাথে কুশল বিনিময়নহ বিভিন্ন শ্রেনীকক্ষ ঘুরে দেখেন। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন। মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি।
এসময় কোটালীপাড়া উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনান্য সহকারী শিক্ষকবৃন্দ, আগত অভিভাবকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, ছাত্র-ছাত্রী এবং জনসাধারণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top