সিলিন্ডার গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
কর্মসূচিতে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
ছবির ক্যাপশন: সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top