সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ: পৌরসভাকে হারিয়ে ফাইনালে রায়গঞ্জ উপজেলা

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌরসভা দলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রায়গঞ্জ উপজেলা।

 

আজ বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

 

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রায়গঞ্জ উপজেলার হয়ে জয়সূচক গোলটি করেন মিস্টার গ্যাস কোম্পানির আইভরি কোস্টের বিদেশি খেলোয়াড়। তার দুর্দান্ত শট সরাসরি জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় রায়গঞ্জ।

 

এরপর পৌরসভা দল সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও রায়গঞ্জের রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রায়গঞ্জ উপজেলা।

 

এই জয়ে ফাইনালে উঠল রায়গঞ্জ উপজেলা। তাদের প্রতিপক্ষের দিকে এখন তাকিয়ে আছে ফুটবলপ্রেমীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top