সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

নওগাঁর সাপাহারে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা ও নিজ দায়িত্বে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার শর্তে ভাটা মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় নির্মাণাধীন ‘স্টার ব্রিক’ নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
অভিযান সূত্রে জানা যায়, কোনো রকম আইনি অনুমোদন না নিয়েই কৃষিজমি দখল করে ওই ভাটা নির্মাণের কাজ চলছিল। বিষয়টি নজরে আসার পর কিছুদিন আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ ও সতর্কবার্তা দিয়েছিলেন।
তবে প্রশাসনের নির্দেশ তোয়াক্কা না করে আড়ালে কাজ চালিয়ে যাওয়ায় রোববার সেখানে আচমকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা নগদে আদায় করা হয়।
অভিযান শেষে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ইটভাটা স্থাপনের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার লাল কার্ড ঝুলিয়ে দেয় প্রশাসন। সেই সঙ্গে ভাটা তৈরিতে ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম নিজ দায়িত্বে ও খরচে সরিয়ে নিতে ভাটা মালিকের মুচলেকা নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংস করে ও আইন বুড়ো আঙুল দেখিয়ে অনুমোদনহীন ইটভাটা বানানোর চক্রান্ত বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছেন, টেকনোক্র্যাট কোটায় দ্বৈত নাগরিকত্বধারী পররাষ্ট্র

গলাচিপায় বসত ঘর আগুনে ভস্মিভূত

পটুয়াখালীর গলাচিপায় একটি বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে উলানিয়া বন্দরের মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মো. মিলন বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুনের খবর শুনে আমরা দৌড়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মৎস্য ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক বেপারীর বসত ঘরটি আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। কিছু আসবাবপত্র সরাতে পারলেও শেষ পর্যন্ত বসত ঘরটি সম্পূর্ণ আগুনে ভস্মিভূত হয়ে যায়। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, আব্দুল খালেক বেপারীর বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Scroll to Top