আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সন্দ্বীপ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশীরা ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করে উৎসবমুখর পরিবেশে আবেদন ফরম সংগ্রহ করছেন এবং তা জমা দিচ্ছেন।
ফরম জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীরা তাদের বিগত দিনের আন্দোলন-সংগ্রামের ভূমিকা, ত্যাগ ও দলীয় অবদানের দলিলপত্র ও তথ্য সংযুক্ত করছেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীর যোগ্যতা নির্ধারণে বিগত দিনের ত্যাগ ও অবদান মূল্যায়ন করা হবে। পরবর্তীতে উপজেলা কমিটির সিদ্ধান্ত, স্থানীয় সংসদ সদস্যের/নেতৃত্বের সমন্বয়ে করা জরিপ এবং ক্লিন ইমেজ ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই যিনি নির্বাচনে বিজয়ী হতে পারবেন, তাকেই দলীয় চূড়ান্ত সমর্থন দেওয়া হবে।




