খুলনার কয়রা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিত দুই প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে একজনের শিক্ষাগত সনদে ত্রুটি এবং অপরজনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী বয়স নিয়োগের নির্ধারিত সীমার বেশি হওয়ায় তাঁদের নিয়োগ বাতিল করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সঙ্গে মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজ ও মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানা প্রাথমিকভাবে নির্বাচিত হন।
তবে নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁদের বয়সসংক্রান্ত বিষয়ে আপত্তি ওঠে। পরবর্তী সময়ে তাঁরা আপিল করলে আবেদন পুনর্বিবেচনা করা হয় এবং পরে তাঁরা তথ্যসংগ্রহকারী পদে নির্বাচিত হন।
নিয়োগ-পরবর্তী যাচাইয়ে মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজের দাখিল করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি সনদ যাচাই করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ওয়েবসাইটে সনদটির তথ্য যাচাইয়ের পর সেটিতে ত্রুটি পাওয়া যায় বলে সংশ্লিষ্ট অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাঁর নিয়োগ বাতিল করা হয়।
অন্যদিকে মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে দেখা যায়, আবেদনের শেষ সময় অনুযায়ী তাঁর বয়স ৪০ বছর ২ মাস ২১ দিন। ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নির্দেশিকার ৫.২ ধারায় নির্ধারিত বয়সসীমার সঙ্গে তাঁর বয়স সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তাঁর নিয়োগও বাতিল করা হয়েছে।
কয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ বোর্ডের সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়গুলো নিয়ে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাইয়ে একজনের শিক্ষাগত সনদে ত্রুটি এবং অপরজনের এনআইডির তথ্যে বয়সসংক্রান্ত অসংগতি পাওয়া যায়। যাচাই শেষে বিধি অনুযায়ী তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে।’
উল্লেখ্য, কয়রায় ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগের ফল প্রকাশের পর থেকেই নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। বয়সসীমা ও সনদসংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা হয়। পরে বিষয়গুলো নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের তথ্য ও কাগজপত্র পুনরায় যাচাই করে।
সনদ-এনআইডি যাচাইয়ে ত্রুটি, কয়রায় দুই প্রার্থীর নিয়োগ বাতিল
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী
October 26, 2026
যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
October 26, 2026
কাহালুর দূর্গাপুরের পাঁচপীর বাজারে নারী-পুরুষ আটক
October 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

খতিব আব্দুল মালেককে ইঙ্গিত করে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা
October 26, 2026
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক নিয়ে আবার

সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্রে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
October 26, 2026
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক এবং ক্লিয়ারেন্স শাখার

আইজিপি আলী ফকিরের বক্তব্যের সমালোচনা করে তাকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিলেন পাটওয়ারী
October 26, 2026
সংসদে জনগণের সমস্যার সমাধান না হওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী
October 26, 2026
মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান নয়, বরং শিশুদের নৈতিকতা, মানবিকতা

যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
October 26, 2026
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে