শ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুর, রাজেন্দ্রপুরে সকাল থেকেই বিক্ষোভ

গাজীপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে।

সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে স্থানীয় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে চলমান অসন্তোষের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে ।

অন্যদিকে শ্রমিক আন্দোলনে সিকদার বাড়ি এলাকায় অবস্থিত লায়লা স্টাইল লিমিটেডে কর্মরত তৌহিদের মৃত্যুর কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

আজ সকাল বেলায় শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগদান করেন। কিন্তু বাহিরে শ্রমিক আন্দোলন চলমান থাকার কারণে এলাকা উত্তপ্ত হয়ে পড়ে, সে কারণে বিভিন্ন কারখানা তাদের শ্রমিকদের ছুটি ঘোষণা করেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top