একটু উদ্যোগ, কিছু মানুষের শ্রম—বদলে যেতে পারে একটি গ্রামের দীর্ঘদিনের দুর্ভোগ।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিকনী গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে রাস্তা ও ড্রেন সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপীনাথপুর ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপীনাথপুর ইউনিয়ন শাখার আমির ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদের তত্ত্বাবধানে এ সংস্কারকাজ পরিচালিত হয়।
সংস্কারকাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা এস এম রাশেদুল আলম সবুজ। এ ছাড়া উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সুইট, গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ওয়ালিউল্লাহ,বায়তুল মাল সেক্রেটারি মোঃ এরশাদ হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের এই রাস্তা ও ড্রেন নিয়ে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির সময় পানি জমে পুকুর উপচে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হতো। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো এবং প্রতিদিনই নানা দুর্ভোগের মুখে পড়তে হতো গ্রামবাসীকে।
দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে রাস্তা ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরে আসবে।
জনগণের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির মূল লক্ষ্য—এমন উদ্যোগই স্থানীয় মানুষের প্রত্যাশা।




