পত্নীতলা উপজেলার ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট ২০২৬ রবিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক শিক্ষক, সুধিজনের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক (বি,এ)।তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গৌরবের বিষয়। তাঁরা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণের নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ফিরোজ “দৈনিক আজকের জনবাণী “কে, জানান, এবারে এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৪ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।




