শিবগঞ্জে বোম/ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী টমাস নিহত

শিবগঞ্জে বোমা/ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হলো শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো: মর্তুজা আলির ছেলে মো: টমাস আলি(৩৫)। ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর বুধবার  দুপুর এক টার দিকে চৌকা বিওপির অধীনস্ত চৌকার মাঠে। সরজমিনে চৌকার মাঠে কৃষক ও এলাকাবাসীর সূত্রে  জানা গেছে ২৫ নভেম্বর বুধবার দুপুরে চৌকার মাঠে  বিকট শব্দ শুনে এলাকার মানুষ আতংকিত হয়। কিছুক্ষনের মধ্যেই ঘটনাটি জানাজানি হলে  টমাসের  লাশ পড়ে থাকতে দেখে ও আশেপাশে ককটেল/বোমা তৈরীর সরঞ্জমাদি দেখে ঘটনাটি জানাজানি  হলে তার ছোট ভাই রিদয়(২২) দুপুর আড়াইটার দিক ঘটনা স্থলে এসে লাশ সনাক্ত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো:মতিউর রহমানা জানান বেলা আড়াইটার দিকে আমরা সংবাদ পেয়ে দ্রুত সংগীয় ফোর্স সহ ঘটনা স্থলে এসেছে। সূত্রে জানা গেছে টমাস একজন সন্ত্রাসী ছিল এবং দুপুরে চৌকার মাঠে মতিউর রহমানের ঘাসের জমিতে ৪/৫জন বোমা/ককটেল তৈরীর সময় ককটের/বোমা বিস্ফোরণে টমাস ঘটনা স্থলেই নিহত হয় এবং আরো ৩/৪জন আহত অবস্থায় পালিয়ে গেছে। আমরা তাদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনা স্থলে ককটের/বোমা তৈরীর সরঞ্জমাদি পাওয়া গেছে। লাশ ময়না তদন্ত ও আইনী ব্যবস্থা  প্রক্রিয়াধীন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বার জানান জানান ঘটনাস্থলে ঘটনা স্থল পরিদর্শন করেছি। টমাস নামে এক যুবক বোমা/ককটের বিস্ফোরনে নিহত হয়েছে। নিহত টমাস কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের  রাজনীতির সাথে জড়িত ছিল।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top