রাতভর উত্তেজনা বাঘাইছড়িতে: সড়কে টায়ার ও গাছ ফেলে অবরোধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত রাতভর চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন শেষ হওয়ার পরপরই রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ (লকডাউন) কর্মসূচি পালনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি অনুযায়ী, বিএনপি ও অঙ্গসংগঠনের এই শোডাউন শেষ হওয়ার পর রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মী বাঘাইছড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয়। তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আকস্মিক এই অবরোধ কর্মসূচির ফলে রাতভর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করে।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাতেই বাঘাইছড়ি থানা পুলিশের অভিযানে সোহেল (৩৫) নামে একজন সেচ্ছাসেবক লীগের কর্মিকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জের নেতৃত্ব সারারাত টহল জোরদার করা হয়েছে। জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে । বর্তমানে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top