রাজগঞ্জে ‘সিল্কসিটি এক্সপ্রেস’ লাইনচ্যুত ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে কাজ চলছে। এছাড়া, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top