মানিকগঞ্জে রাস্তার পাশে থাকা বাসে ইটবোঝাই ট্রাকের ধাক্কা, চালক আশঙ্কজনক

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা তেল পাম্পের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাসকে ইটবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় গার্মেন্টস শ্রমিকবাহী বাসটি রাস্তার বাইরে পাশে দাঁড়ানো ছিল। এ সময় ইটবোঝাই ট্রাকটি এসে বাসটিকে ধাক্কা দিলে ট্রাকের চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ট্রাকচালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্য কোনো ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার এসআই কামাল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top