মাগুরার শ্রীপুরে “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে”স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধীত) প্রকল্পের আওতায় উপজেলা ব্যাপি ৩-১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার  আগামী ০১/১০/২০২৬ ইং হতে ১৮/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত ৪র্থ ডোজ টিকা প্রদান সুষ্ঠু ও সুচারুরুপে সম্পাদনের জন্য উপজেলা প্রশাসন ও  প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
২৯সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ  মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলাম।
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য ও “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ” প্রকল্পের বিস্তারিত বিষয় তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃমামুন খান।
এ সময় আরে উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়নের প্যনেল চেয়ারম্যান হাসিনা বেগম, শ্রীকোল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান কুলসুম বেগম,শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক,দাড়িয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা,নাকোল ইউনিয়নের প্যানল চেয়ারম্যান মোঃগোলাম ফারুক খান বাবু,প্রকল্পের সকল ইউনিয়নের ভ্যাক্সিনেটর সহ ইউনিয়নের মেম্বার বৃন্দ এবং একালাকর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন গ্রামের অধিকাংশ মানুষের শেষ সম্বল ছাগল প ভেড়া। ছাগল ও ভেড়া লালন পালন করেই তারা সংসার চালায়। ছাগল ও ভেড়া লালন পালন করতে স্বল্প পূঁজি ও অল্প জায়গার মধ্যে হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে পিপিআর রোগের টিকা প্রদানের ফলে পিপিআর রোগের প্রাদুর্ভাব নেই বললেই চলে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম টিকা প্রদান নিশ্চিত করণে সকল জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

চরভদ্রাসনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নেতাকর্মীদের

ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Scroll to Top