মধ্যনগরে ৩৫টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এ বছর ৩৫টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে উৎসবকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
তথ্য অনুযায়ী, মধ্যনগর সদর ইউনিয়নে ১২টি, চামরদানি ইউনিয়নে ৯টি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ১০টি এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
আগামী ১৭ অক্টোবর শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর সমাপ্তি হবে।
পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top