ভবানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এসিল্যান্ডের দ্রুত অ্যাকশন; ড্রেজারের মালামাল জব্দ

 ভবানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এসিল্যান্ডের দ্রুত অ্যাকশন; ড্রেজারের মালামাল জব্দ!
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বাজারের পাশ্বে ২নং ওয়ার্ডের (নিজাম মিয়ার) জলাশয় থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড মহোদয়ের নজরে আসার সাথে সাথেই তিনি দ্রুত তদন্ত ও অ্যাকশনের নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব জসিম উদ্দিন নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত সম্পন্ন করেন। সরেজমিনে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পেয়ে তিনি ড্রেজার বন্ধের পাশাপাশি বালু তোলার বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করেন।
পরিবেশ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top