নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি: মদনে প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে শোকজ

সময় শেষ হওয়ার আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়ার অভিযোগে সাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

​অভিযুক্ত প্রধান শিক্ষক হলেন কামরুল হাসান জানু। শোকজপ্রাপ্ত অন্য তিন সহকারী শিক্ষক হলেন—মোহাম্মদ আলী, ফাতেমা খাতুন ও রিনা আক্তার।

​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নির্ধারিত সময় পর্যন্ত পাঠদান চালানোর কথা থাকলেও সাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানু নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন। বিষয়টি স্থানীয় অভিভাবক ও শিক্ষা প্রশাসনের নজরে এলে তোলপাড় সৃষ্টি হয়। সরকারি নিয়ম অমান্য করে বিদ্যালয় বন্ধ করার কারণ জানতে ও দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষা অফিস থেকে কারণ দর্শানোর এই নোটিশ জারি করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, “নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়টি আমাদের গোচরে এসেছে। এটি সরকারি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন এবং দায়িত্বের প্রতি চরম অবহেলা। এ কারণে প্রধান শিক্ষক কামরুল হাসান জানুসহ উক্ত বিদ্যালয়ে উপস্থিত চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

​শিক্ষা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। তাদের মতে, নিয়মিত ও নিয়মমাফিক বিদ্যালয় পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত রাখা জরুরি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top