নবগ্রামে উপকারী ও ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

কৃষিজমিতে উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি নিরূপণ এবং ফসলের সুরক্ষায় আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করতে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবগ্রাম পূর্বপাড়ায় আলোক ফাঁদ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব হামিদুল রসুল নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলায়মান মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ইউনুস আলীসহ এলাকার অসংখ্য কৃষক।
প্রশিক্ষণে কৃষকদের আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার এবং এর মাধ্যমে কৃষিজমিতে উপকারী ও ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নিরূপণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। পাশাপাশি উপকারী পোকামাকড় সংরক্ষণ, কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদনে আলোক ফাঁদ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি সম্পর্কে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top