নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে সাফল্যের ধারাবাহিকতায় এ বছর এইচ এস সি পরীক্ষায় পাসের হার ৯৯.৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ঈর্ষণীয় এ ফলাফল অর্জন করেছে। এ ফলাফলে কলেজ জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজ থেকে এ বছর মোট ১ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর নাম নিবন্ধিত ছিল। এর মধ্যে ১ হাজার ৫৫২ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ হাজার ৫৫১ জন। তবে একজন পরীক্ষার্থী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮০ জন শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। মানবিক বিভাগে পাস করেছে ৩১১ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন। বিজ্ঞান বিভাগে পাস করেছে ১ হাজার ৬০ জন ও জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। এ বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ৩ জন।
সব বিভাগ মিলিয়ে কলেজটির মোট ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও কলেজের শিক্ষাবান্ধব পরিবেশের কারনে এ সাফল্য সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




