১৬ বছর পর ফের চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী আব্দুল বারী

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ রেলস্টেশন।
শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় জামালগঞ্জ জিটিসি মোড়ে স্টেশনটি পুনরায় চালু ও ‘ক্লোজিং ডাউন’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।
​প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জামালগঞ্জ রেলস্টেশন পুনরায় চালুর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্ল্যাটফর্ম নিচু থাকা ও নষ্ট হয়ে যাওয়া স্লিপারের সংস্কারকাজ সম্পন্ন করে দ্রুততম সময়ে স্টেশনটি সচল করা হবে।
ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের তাৎক্ষণিক যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
​আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
​এদিকে দীর্ঘদিন স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে চড়ম ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। স্টেশনটি পুনরায় সচল হওয়ার আশ্বাসে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের প্রত্যাশা, এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘ছুটি ঘোষণা করুন’, হংকং সিক্সেসে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে পোস্ট করে ট্রলের শিকার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

শুক্রবার হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।

Scroll to Top