নড়াইলে সার ডিলারশিপ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

​‘স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলারশিপ পেয়েছি, মিথ্যা ট্যাগ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’ — রাফিউল খান

নড়াইলে সার ডিলারশিপ প্রাপ্তি ঘিরে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ভিত্তিহীন বিতর্ক সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার সকাল ১০টায় জেলার আফরা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য সার ডিলারশিপ পাওয়া ব্যবসায়ী মোঃ রাফিউল খান।

​লিখিত বক্তব্যে রাফিউল খান বলেন, “আমি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সারের ডিলারশিপ অর্জন করেছি। কিন্তু একটি মহল আমার এই অর্জনকে বিতর্কিত করতে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

​নিজের পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, “আমাদের পরিবার একটি বিশ্বস্ত বিএনপি পরিবার। আমার বাবা দলের দুঃসময়ে দীর্ঘ দিন ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। অথচ একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে কখনো আওয়ামী লীগ, আবার কখনো জামায়াত বলে ট্যাগ দেওয়ার পাঁতারা করছে, যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন।”

​ঘুষ বা অনৈতিক লেনদেনের অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে রাফিউল খান জানান, “আমি কোনো ধরনের দুর্নীতি বা অনৈতিক লেনদেনের সাথে জড়িত নই। আমার মূল লক্ষ্য কৃষক ভাইদের পাশে থেকে সরকার নির্ধারিত সঠিক মূল্যে সার পৌঁছে দেওয়া। যারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

​সংবাদ সম্মেলনে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার অলিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম এবং শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম।

​সহসংহতি প্রকাশকারী নেতৃবৃন্দ বলেন, “রাফিউল খান একটি ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত বিএনপি পরিবারের সন্তান। তার ডিলারশিপ প্রাপ্তি শতভাগ বৈধ ও নিয়মমাফিক হয়েছে। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

​একই সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলারশিপ প্রদানে সহযোগিতার জন্য নড়াইল-১ আসনের জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস মহোদয়ের প্রতি তারা বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক

Scroll to Top